০৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

সতর্ক থাকার আহবান জেল সুপারের

সম্প্রতি সরকারী উদ্যোগে জরিমানা দিয়ে বিভিন্ন কারাগার থেকে আসামী মুক্তি পাওয়ার পর সরকার আরো আসামীকে মুক্তি দিচ্ছে বলে বন্দীদের অভিবাকদের কাছে সুকৌশলে জরিমানার কথা বলে টাকা দাবী করা হচ্ছে আর এই চক্রটি আসামীর অভিবাবকদের ফোন করে ৩০ মিনিটের মধ্যে টাকা নিয়ে আসতে বলে নতুবা বিকাশের মাধ্যমে দিতে বলে অন্যথায় তাদের আপনজনেরা আর মুক্তি পাবেনা বলে জানায় ফলে অনেকে এই প্রতারণার ফাঁদে আটকে আর্থিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হতে পারে যেকোন সময়।
তবে এসব প্রতারকদের কথা বিশ্বাস না করতে বা প্রতারণার ফাঁদে পা না দিতে অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোঃ কামাল হোসেন। আজ শুক্রবার (২২ মে) দুপুর ১২ টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার পরিচয় দিয়ে আশ্রাফ নামের প্রতারক চক্রের এক সদস্য চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের হাজতী আসামী শাপলা (ছদ্মনাম)র পিতা বাঁশখালীর মোঃ মুসাকে ০১৬১৪-৯০৩৩৩১ নাম্বার থেকে ফোন করে জানায় যে সরকারী উদ্যোগে ৩’শ আসামীকে খালাস প্রদান করা হয়েছে এর মধ্যে আপনার ছেলেও আছে।
আপনার ছেলের জন্য ২৬ হাজার ১৭৫ টাকা জরিমানা ধার্য্য করা হয়েছে। তাই আপনার ছেলেকে জেল থেকে বের করতে হলে ৩০ মিনিট/ আধা ঘন্টার মধ্যে এই টাকা নিয়ে কারাগরের সামনে আসুন না হলে আপনার ছেলেকে আর বের করতে পারবেননা। মুসার বাড়ি বাঁশখালী জানিয়ে আসার জন্য সময় চাইলে তিনি ওই নাম্বারটি বিকাশ করা আছে বলে বিকাশে দ্রুত টাকা পাঠাতে বলেন।
এতে মুসার সন্দেহ হলে এই প্রতিবেদকের সাথে যোগাযোগ করলে এই প্রতিবেদক পরিচয় গোপন করে ওই প্রতারকের নাম্বারে ফোন করলেও সে নিজেকে ডেপুটি জেলার আশ্রাফ পরিচয় দিয়ে একইভাবে বলেন আসামীকে বের করতে হলে দ্রুত টাকা পাঠান। এবং খুব ব্যস্ততা দেখিয়ে বলেন টাকা পাঠাবেন কিনা বলেন আমাদের হাতে সময় কম।
কথিত এই আশ্রাফ সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোঃ কামাল হোসেন বলেন এই নামে আমাদের এখানে কোন ডেপুটি জেলার নেই। মামলা খালাসের ব্যপারে তিনি বলেন এমন কোন সিদ্ধান্ত নেই। সরকারী সিদ্ধান্তে কিছু কয়েদীদের মুক্তি দেওয়া হয়েছে। হাজতিদের ব্যপারে আদালতের আদেশ ছাড়া খালাস বা জামিন দেওয়ার কোন সুযোগ নেই।
নিশ্চয় এটা কোন প্রতারক চক্রের টাকা হাতানোর অপকৌশল। তাই প্রতারকের ফাঁদে পা না দিয়ে সবাইকে সতর্ক থাকারও আহবান জানান তিনি। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মোঃ রফিকুল ইসলাম বলেন এরকম কোন সিদ্ধান্ত আমাদের জানা নেই আর কথিত এই আশ্রাফ আমাদের কোন কর্মকর্তা নয় সে ভুয়া অফিসার হতে পারে। আমি এই নাম্বারটি (০১৬১৪-৯০৩৩৩১) সিটিএসবিকে দিয়েছি তারা চাইলে এই প্রতারককে আটক করে আইনের আওতায় আনতে পারেন।
বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

সতর্ক থাকার আহবান জেল সুপারের

প্রকাশিত : ০৮:৪৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০