চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মুক্তিযোদ্ধাদের মাঝে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে এ উপহার সামগ্রী স্থানীয় মুক্তিযোদ্ধাদের হাতে তোলে দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা বিজয় কুমার বড়ুয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সালাহ উদ্দিন হিরু, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আবদুল হামিদ বেঙ্গল, সাবেক ছাত্রনেতা রিদুওয়ানুল হক সুজন প্রমুখ।
বিজনেস বাংলাদেশ / আতিক






















