০৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

ঈদের পর চবিতেও করোনার নমুনা পরীক্ষা শুরু হবে

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও (চবি) করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা পরীক্ষা শুরু হচ্ছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদে ‘সেন্টার বায়োলজিক্যাল রিসার্চ ল্যাবে’ বায়োসেফটি (লেভেল-২) পর্যায়ের ল্যাব গড়ে তোলা হয়েছে।

জানা যায়, ঈদুল ফিতরের পরপরই নমুনা শনাক্তের কাজ শুরু হবে। শুক্রবার (২২ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সভাপতি মো. আল ফোরকান।

মো. আল ফোরকান বলেন, ‘চটগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন ও দক্ষ জনবল রয়েছে। চট্টগ্রামে করোনার পরীক্ষা শুরুর ক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিআইটিআইডিকে একটি মেশিন দিয়েছিল। এখনও আমাদের শিক্ষার্থীরা বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা করে যাচ্ছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও করোনার নমুনা পরীক্ষা শুরুর ক্ষেত্রে অবদান রেখেছেন আমাদের গবেষকরা। এখন আমরা নিজেরাই পরীক্ষা শুরু করতে যাচ্ছি। আশা করছি ঈদের পরই আমরা নমুনা পরীক্ষা শুরু করতে পারব। প্রতিদিন দুটি পিসিআর মেশিনে ১৮০টি নমুনা পরীক্ষা করা যাবে।

এর আগে করোনার নমুনা পরীক্ষার উপযোগী পিসিআর মেশিন থাকলেও কেবল সুরক্ষিত ল্যাবের অভাবে নমুনা পরীক্ষা করতে পারিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। মোট চারটি পিসিআর মেশিনের মধ্যে এর আগে একটি মেশিন বিআইটিআইডির ল্যাবে হস্তান্তর করা হয়।

বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

ঈদের পর চবিতেও করোনার নমুনা পরীক্ষা শুরু হবে

প্রকাশিত : ০৯:২৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০