দেশজুড়ে করোনাভাইরাস মহামারীতে নিন্মআয়ের কর্মহীন জনগোষ্ঠির মধ্যে ঈদ করা নিয়ে যখন চরম হতাশা জনক অবস্থা বিরাজ করছে , তখন অসহায়, দু:স্থ ও কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মুখে উচ্ছাস ছড়িয়ে দিয়েছে গুইমারা সেনা রিজিয়নের আয়োজন ‘এক মিনিটের ঈদ বাজার’। এ নামে ঈদ বাজার হলেও এটি ছিল কর্মহীন মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সেনাবাহিনীর একটি সমাজ সেবামুলক উদ্যোগ।
শুক্রবার (২২ মে) সকাল ১০ টায় গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের মাঠে ‘এক মিনিটের ঈদ বাজারের উদ্বোধন করেন গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান AFWC P S C, G। এ সময় আরও উপস্থিত ছিলেন সিন্দুক ছড়ি জোন কমান্ডার বি এ ৬২৫৩ লেঃ কর্ণেল মোঃ কাউছার জাহান পি এস সি জি এবং গুইমারার সাব জোন কমান্ডার মেজর জুনায়েদ বিন কবীর জি।
গুইমারা রিজিয়নের ব্যবস্থাপনায় গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মিনিটের ঈদ বাজারে টেবিলের উপর সাজানো চাল, আটা, ছোলা, তৈল, লবন, সুজি, চিনিও নুডুলসহ ১ টি শাড়ি ও ১ টি লুঙ্গী ১০০ টি পরিবারের মাঝে ঈদের পণ্য বিতরন করা হয় আগতদের মাঝে।
উদ্বোধন শেষে রিজিয়ন কমান্ডার মোঃ শাহরিয়ার জামান পিএসসি-জি সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাসের সংক্রমন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাসের সংক্রমণরোধে এবং কর্মহীন মানুষের পাশে থাকার জন্য সেনা বাহিনীর ১ মিনিটের বাজার।
প্রধানমন্ত্রীর নির্দেশে সেনাবাহিনী দিন-রাত কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গুইমারা রিজিয়নের সার্বিক ব্যবস্হাপনায় ও গুইমারা সাব জোনের আয়োজনে ব্যতিক্রমী এ বাজারের মাধ্যমে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে। সেনাবাহিনী ভবিষ্যতেও সাধারন মানুষের পাশে থাকবে এসব জনকল্যান মূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
বিজনেস বাংলাদেশ/ইমরান






















