০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

ঈদ উল ফিতর উপলক্ষ্যে কর্মহীন পরিবারের মাঝে আওয়ামী লীগ নেতা সুমন খাঁনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান

লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক ও চেম্বার অব কমার্সের সহ.সভাপতি সাখওয়াত হোসেন সুমন খাঁনের পক্ষ থেকে  ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে কর্মহীন পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
শুক্রবার (২২ মে) শহরের কাজী কলোনী হাফেজিয়া মাদ্রাসা মাঠে সাখওয়াত হোসেন সুমন খাঁন  দেড় শতাধিক পরিবারের মাঝে ১হাজার করে মোট ১লক্ষ ৫০হাজার টাকা প্রদান করেন।
কাজী কলোনী এলাকার আব্দুল জব্বার (৬০) বলেন, সুমন খাঁন মোক ১হাজার টাকা দিলো “আল্লাহ তার ভালো করুক”। মুই এই টাকা দিয়া ঔষধ কিনি খাইম।
ওই এলাকার ভ্যান চালক ফজল হক(৪২) জানান, করোনায় আমার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বিপদে ছিলাম, হঠাৎ সুমন ভাই আমাদের এক হাজার করে টাকা দিলো আমি খুবই আনন্দিত। তিনি আরও জানান, আওয়ামী লীগ নেতা সুমন ভাই কিছুদিন আগেও আমাদের সকলকে খাদ্য সামগ্রী দিয়েছে,আমি দোয়া করি তিনি দীর্ঘজীবী হোক।
এ বিষয়ে সাখওয়াত হোসেন সুমন খাঁন বলেন,শহরের বিভিন্ন কলোনী ও নিম্মবিত্ত পরিবারের মাঝে আমার নগদ অর্থ প্রদানের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম,সাধারন সম্পাদক বুলবুল আহমেদ, ট্রাক ও ট্যাংলড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবু পুনিল চন্দ্র রায় প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

ঈদ উল ফিতর উপলক্ষ্যে কর্মহীন পরিবারের মাঝে আওয়ামী লীগ নেতা সুমন খাঁনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান

প্রকাশিত : ০৯:৩৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০