১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

শিক্ষার্থীদের প্রযুক্তির মাধ্যমে শিক্ষা গ্রহণের আহ্বান; বাউবি ভিসির

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান এক মুক্তপত্রে দেশের শিক্ষার্থীদের প্রযুক্তির সান্নিধ্য নিয়ে শিক্ষা গ্রহণের আহ্ববান জানিয়েছেন।
করোনাকালীন সংকটে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে লকডাউন অবস্থায় অনলাইনে গত ২১ মে বৃহস্পতিবার এক খোলা চিঠিতে এ অনুরোধ জানান।
দেশের বিশিষ্ট শিক্ষাবিদ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বর্তমান
উপাচার্য বিশ্ববিদ্যালয়টির ৬ লাখ শিক্ষার্থী, ৩০ হাজার সংযুক্ত শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে তিনি এ আহ্ববান জানান।
করোনার অভিঘাতে পর্যুদস্ত দেশের শিক্ষাসংকট থেকে উত্তরণের জন্য উপাচার্য বলেন, কেবলমাত্র শিক্ষার একমুখি ব্যবস্থায় এ শিক্ষা সংকট মোকাবেলা বর্তমানে কঠিন। তাই প্রযুক্তির সহজলভ্য উপকরণ, মিডিয়ার সর্বোত্তম ব্যবহার শিক্ষা ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন এনে শিক্ষার ক্ষেত্রে ভাল ফল পাওয়া সম্ভব।
তিনি আরো বলেন, করোনাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়টি এখন উচ্চশিক্ষা দান করছে। শিক্ষায় প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে এখানে তিনি সকলকেই কম্পিউটার বান্ধব করতে প্রশিক্ষণ দিয়েছেন। এমনকি প্রমোশনসহ সকল ধরণের নিয়োগ পরীক্ষায়ও কম্পিউটার এবংতথ্য প্রযুক্তির মেধা যাচাই নিয়ম প্রবর্তন করেছেন।
খোলা চিঠিতে উপাচার্য কোভিড-১৯ সংক্রমন পরিহারের লক্ষ্যে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে গুরুত্ব দিতে আহ্ববান জানান। ঈদ শুভেচ্ছা জানিয়ে তিনি এ খোলা চিঠি প্রকাশ করেন।
ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

শিক্ষার্থীদের প্রযুক্তির মাধ্যমে শিক্ষা গ্রহণের আহ্বান; বাউবি ভিসির

প্রকাশিত : ০৯:৫১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০