০৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

২২ পরিবারের মাঝে দুদক কমিশনারের ঈদ উপহার 

দুর্নীতি দমন কমিশনের কশিমনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম নড়াইলের লোহাগড়া উপজেলার নদীভাঙ্গনকবলিত আতশপাড়া গ্রামে দুস্থদের মাঝে ঈদ উপহার দিয়েছেন। নিজের অর্থায়নে ২২টি পরিবারের মাঝে নগদ ২৩ হাজার টাকা বিতরণ করেছেন।

তাঁর পক্ষে আজ শুক্রবার (২২ মে) বেলা সাড়ে ১১টায় দুস্থদের হাতে এগুলো তুলে দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক, সাপ্তাহিক ও অনলাইন নড়াইল কণ্ঠ পত্রিকার সম্পাদক কাজী হাফিজুর রহমান, কলেজ শিক্ষক মারুফ সামদানী, কাজী আনিসুজ্জামান, মো. ফারুখ হোসেন, সৈয়দ হুমায়ুন আমীর, খোরশেদ আলম ও লিয়াকত হোসেন প্রমুখ।

পবিত্র রমজান মাসে দুদক কশিমনারের ঈদ উপহার হিসেবে ১ হাজার টাকা নগদ পেয়ে আতষপাড়ার ছিরু মিয়ার স্ত্রী নাজমা বলেন, এভাবে কখনও কেউ বাড়িতে এসে অসহায় মানুষের হাতে টাকা তুলে দেয়নি। আমি তিনার জন্য আল্লাহ্র কাছে দোয়া করি।

একই গ্রামের জঙ্গল নামের এক অসহায় ব্যক্তি এ টাকা পেয়ে বলেন, আল্লাহ্ রাব্বুল আল আমীন আমাদের কমিশনারের হায়াত বৃদ্ধি করুন, উনি যেন আমাদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন।

মোন্তাজের স্ত্রী গোলা বেগম, আনছারের স্ত্রী লতা খানম, বিছানায় অসুস্থ রবিউল ইসলাম, ময়না বেগম, নিহার, ফিরুজ আলীসকলে ঈদ করার জন্য নগদ ১ হাজার টাকা পেয়ে তাঁরা ভিষন খুশি হয়ে বলেন, ওনাকে আমরা দেখি নাই।

আমরা শুনেছি ওনার বাপ-দাদার বাড়ি এখানে ছিলো। ওনার এলাকার মানুষের অসহায়ের কথা জেনে ঢাকাতে বসেও আমাদের মতো গরীব মানুষের মাঝে যেটুকু সাহায্য পাঠিয়েছেন তাতেই আমরা খুব খুশি হইছি। এভাবে কখনও কেউ তো বাড়িতে এসে আমাদের হাতে নগদ একটি টাকাও তুলে দেয়নি।

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

২২ পরিবারের মাঝে দুদক কমিশনারের ঈদ উপহার 

প্রকাশিত : ০৯:৫৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০