নগরীর চকবাজার ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা কারাবন্ধি মোস্তফা টিনু নির্দেশে তার অনুসারীরা চকবাজার কাপাসগোলা বঙ্গবন্ধু চত্বরে ইফতার সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করেন।
এতে উপস্থিত ছিলেন চকবাজার থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বিপ্লব দে, চকবাজার ওয়ার্ড যুবলীগ নেতা গিয়াস উদ্দীন, যুবলীগ নেতা মিন্টু,পাঁচলাইশ থানা যুবলীগ নেতা নুরু , চকবাজার ওয়ার্ড যুবলীগ নেতা নাহিদুল ইসলাম জাবেদ,যুবলীগ নেতা মানিক , পাঁচলাইশ থানা যুবলীগ নেতা মোঃ নাছির, চকবাজার ওয়ার্ড যুবলীগ নেতা মিঠুন চক্রবতী, চকবাজার ওয়ার্ড যুবলীগ নেতা ছোটন মিত্র,৮নং ওয়ার্ড যুবলীগ নেতা রিফাত, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অভিক দাশ গুপ্ত, মহানগর ছাত্রলীগের উপকর্মসুচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, মহানগর ছাত্রলীগের সদস্য অনিন্দ বর্দ্য সানি, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন সুমন, চকবাজার থানা ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রাজু, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মো মিজানুর রহমান, চকবাজার ওয়ার্ড ছাত্রলীগ নেতা জয়, বাবুল প্রমুখ।
অন্যদিকে টিনুর পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা কাইছার হামিদ চৌধুরী ও সুমন, চকবাজার থানা ছাত্রলীগ নেতা মোঃ সাদ্দাম হোসেন ইভান, মোঃ নাঈম ইসলাম, শান্ত দাশ, পার্থ, শিশির, ইমন বড়ুয়া, প্রশান্ত, হৃদয়, অভিসহ নগরীর বিভিন্ন ওযার্ড ও থানা পর্যায়ের যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় ঈদ বস্ত্র ও ইফতার বিতরণকালে বক্তারা বলেন, এলাকার গরীব অসহায় মানুষের জন্য কারাগারে বসে আপনাদের প্রিয় নেতা টিনু চিন্তা করছেন।
করোনা ভাইরাসর কারণে অনেকের রুজি রোজগার বন্ধ হয়ে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে কষ্টে আছেন। নুর মোস্তাফা টিনু ষড়যন্ত্রমুলক মামলায় কারাগারে থাকলে এলাকার গরীব অসহায় মানুষের কথা ভুলে যাননি। টিনুর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী না দেয়ায় এলাকার কোন নেতা আপনাদের পাশে সাহায্যের হাত বাড়াননি। আপনারা টুনির জন্য দোয়া করবেন জেল থেকে মুক্ত হয়ে আরো বেশী আপনাদের সহযোগিতা করতে পারে যেন।






















