০৮:১১ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

গোবিন্দগঞ্জে অধ্যাপক আমিনুল ইসলামের পক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ

বিএনপির নির্বাহী কমিটির সদস্য গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক আমিনুল ইসলামের পক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দিনবাপী উপজেলার সাপমারা ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মাঝে ছিল, পোলার চাল, চিনি, সেমাই, মুড়ি, তেল, ছোলা বুট, লবন ও সাবান। বিএনপির চেয়ারপারসন বেগম খালেজা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনার প্রাদুর্ভাবেব কারণে কর্মহীন হয়ে পড়া উপজেলার সাপমারা ইউনিয়নের চারশত পরিবারের মাঝে এই ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও অধ্যাপক আমিনুল ইসলামের পক্ষ থেকে বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার পশ্চিম অংশের নির্যাতিত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এ প্রসঙ্গে বিএনপির নির্বাহী কমিটির সদস্য গাইবান্ধা জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, নিজের সীমিত সামর্থ্য শর্তেও চেষ্টা করেছি উপজেলা বিএনপির নির্যাতিত নেতা কর্মীদের মাঝে ঈদের সামান্য খুশি বিনিময় করতে।
তিনি আরো জানান, দূর্যোগের কারণে বৃহৎ পরিসরে না হলেও নিজ ইউনিয়নের প্রায় চারশত পরিবারের জন্য কিছু করতে পেরে ভাল লাগছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখবেন বলে তিনি জানান।

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

গোবিন্দগঞ্জে অধ্যাপক আমিনুল ইসলামের পক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত : ০১:০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০