১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

রাজাপুর উপজেলার পানিতে ডুবে শিশু ও বিদ্যুতায়িত হয়ে অটো চালকের মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে পুকুরের পানিতে ডুবে তামান্ন আক্তার (৪) ও বিদ্যুতায়িত হয়ে বাপ্পি দাস (৩৫) নিহত হয়েছে। উপজেলার রাজাপুর সদর ইউনিয়নের পূর্বফুলহার ও সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তামান্না আক্তার উপজেলা সদর ইউনিয়নের বড়কৈবর্তখালী গ্রামের ট্রাক চালক মোঃ আলমগীর হোসেন মৃধার কন্যা। বাপ্পি উপজেলার নৈকাঠি গ্রামের সুনু দাস এর পুত্র। রাজাপুর থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে উভয়ের লাশ উদ্ধার করেছে।
 নিহত তামান্নার নানা আঃছোমেদ জানায়, তার মেয়ে-জামাইয়ের মধ্যে দীর্ঘদিন থেকে সম্পর্ক খারাপ থাকায় তার মেয়ে হাসিনুর বেগম তার বাড়িতেই থাকে। ঘটনার দিন আজ শনিবার সকালে হাসিনুর তার মেয়ে তামান্নাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করে। পরে ঘরের পাশেই পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে।
অপরদিকে নিহত বাপ্পির বাবা সুনু দাস জানায়, বাপ্পি শুক্রবার সন্ধ্যা রাতে তার ইজিবাইকে চার্জ দিতে বিদ্যুৎ সংযোগ লাগিয়ে মাছ মারতে মাঠে যায়। মাছ নিয়ে বাড়ি ফিরে রাত দেড়টায় সময় বাপ্পি তার ইজিবাইকে চার্জ নিচ্ছে কিনা দেখতে যায়। সর্টসার্কিটের মাধ্যমে ইজিবাইটি আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকায় বাপ্পি স্পর্শ করা মাত্রই সেও বিদ্যুতায়িত হয়। পরিবারের লোকজন রাতেই বাপ্পিকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বাপ্পিকে মৃত ঘোষনা করে।
 রাজাপুর থানা ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় বাপ্পির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশু তামান্নার মৃত্যুর সঠিক কারন জানতে লাশ তদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে। রিপোর্টপ্রাপ্তি সাপেক্ষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

রাজাপুর উপজেলার পানিতে ডুবে শিশু ও বিদ্যুতায়িত হয়ে অটো চালকের মৃত্যু

প্রকাশিত : ০৫:১৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০