০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

গাজীপুরে সংবাদপত্র পাঠক ফোরামের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ

‘ কোন রোজাদারকে ইফতার  করালে রোজাদারের সমান নেকী ‘ –  এটি জেনে গাজীপুরের কাপাসিয়ায় সাংবাদিক এবং সংবাদপত্র পাঠকদের সংগঠন ‘ টোক সংবাদপত্র পাঠক ও ইলেকট্রনিকস মিডিয়া নিউজ শ্রোতা ফোরাম ‘ এর উদ্যোগে  রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
গতকাল ২২ মে ( ২৮ রমজান ), শুক্রবার বিকেলে ভাষা আন্দোলনের স্থপতি সংগঠন তমদ্দুন মজলিস-গাজীপুর শাখা এবং ‘ মানুষের আহার’ এর  সহায়তায় ফোরামের কার্যালয়  –   ডুমদিয়া মিয়া হোসেন বাড়ি জামে মসজিদ  প্রাঙ্গণের চতুরপার্শ্বে রান্না করা পুষ্টিকর খিচুরি প্যাকেট করে  ১০০ জন রোজাদারদের মাঝে এবং দিঘীরপাড় এলাকায় ৫০ জন রোজাদারদের মাঝে বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হয়।
এই ইফতার বিতরণ কার্যক্রমে অংশ নেন পাঠক ফোরামের উদ্যোক্তা সভাপতি ও  ‘তমদ্দুন মজলিস’- গাজীপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক মোহাম্মদ মনজুরুল হক গাজী , ফোরামের সেক্রেটারি ও  জ্বলক ফাউন্ডেশনের ‘মানুষের আহার ‘ কর্মসূচীর পক্ষে সাংবাদিক এম.সাইফুল শুভ , কাপাসিয়ার টোকের ‘ মানবতার ঘর ‘ কর্মসূচির উদ্যোক্তা দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোমতাজ উদ্দিন , সাংবাদিক সাইফুল্লাহ লবিব,  ডুমদিয়া মিয়া হোসেন বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মো. মাহফুজুর রশিদ , ডুমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইকবাল হোসেন, শিক্ষক একেএম আজিজুল হক এমএসসি , স্থানীয় বীর উজলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ফজলুল কবীর, হাফেজ আলমগীর হোসেন।
ইফতার বিতরণ কার্যক্রমের এক পর্যায়ে পাঠক ফোরামের পক্ষ থেকে মাদরাসা ছাত্রদের মাঝে স্বল্প  পরিসরে পাঞ্জাবি বিতরণ করা হয় এবং মাহে রমজানের গুরুত্বপূর্ণ ও তাৎপর্য  বিষয়ে আলোচনা করেন টোক শরীফ  মোমতাজ উদ্দীন আহমেদ ডিগ্রি কলেজ মসজিদের সাবেক ইমাম-খতিব মাওলানা আব্দুর রহিম দেওবন্দী, বীরউজলী বাজার মসজিদের খতিব মাওলানা মো. নাসির উদ্দিন ,  তরুন বক্তা সহসুপার মাওলানা লুৎফর রহমান।
এছাড়া ইফতারের  সময় ফোরামের কার্যালয় প্রাঙ্গনে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য  সংস্থার নির্দেশনা ও সরকারের নির্দেশনা অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় ৪০ জন রোজাদার ইফতার করেন।
বিজনেস বাংলাদেশ/ইমরান
ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

গাজীপুরে সংবাদপত্র পাঠক ফোরামের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ

প্রকাশিত : ০৫:৫৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০