০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

নওগাঁয় সাপাহারে সকল মসজিদে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান

নওগাঁয় সাপাহারে সকল মসজিদে প্রধান মন্ত্রীর ঈদ উপহার প্রদান জেলা প্রতিনিধি: বিশ্ব মরণ ঘাতক করোনা মোকাবেলা ও পবিত্র ঈদুল ফিতর উদ্যাপনে প্রধান মন্ত্রী ঘোষিত উপহার সামগ্রী (নগদ) অর্থ প্রদান উপলক্ষে নওগাঁর সাপাহারে ৩৩৪টি মসজিদে ১৬লক্ষ ৭০হাজার টাকা প্রদান করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় উপজেলা সদরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রত্যেক মসজিদে ৫হাজার করে নগদ টাকা প্রদান করা হয়।উপজেলা প্রশাসনের আয়োজনে ও নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থ বিতরণ অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি টেলিফোনে সংযুক্ত থেকে বৈশ্বিক এই করোনা মোকাবেলায় সাপাহারবাসী তথা দেশবাসীকে সরকারী নিয়ম কানুন মেনে চলা ও মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করার উপর গুরুত্ব দিয়ে তার বক্তব্য প্রদান করেন।

এর পর উপস্থিত সকলের উদ্দেশ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই, পাইলট স্কুলের প্রধান শিক্ষক সাজেদুল আলম প্রমুখ বক্তব্য প্রদান করেন।

এসময় উক্ত অনুষ্ঠানে সামাজিক নিরাপত্তা দুরত্ব বজায় রেখে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আব্দুল রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গীস সরকার, প্রতিটি মসজিদের সভাপতি, সম্পাদক ও ঈমাম গন উপস্থিত ছিলেন।

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

নওগাঁয় সাপাহারে সকল মসজিদে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান

প্রকাশিত : ০৫:৫৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০