দাগনভূঞায় করোনা প্রতিরোধে জীবাণুমুক্ত টানেল উদ্ভোধন করেন উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
আজ শনিবার সকালে দাগনভূঞা জিরো পয়েন্টে বিশিষ্ট ব্যবসায়ী ও সম্ভাব্য মেয়র প্রার্থী নুরুল ইসলামের সৌজন্যে এই টানেল বসানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র উমর ফারুখ খান, থানা অফিসার ইনচার্জ (ওসি) আসলাম শিকদার, উপজেলা যুবলীগের সভাপতি ও ৫নং ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল হুদা সেলিম, ২নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম, ১নং ওয়ার্ড কাউন্সিলর জাকের হোসেন, ৫নং ওয়ার্ড কমিশনার মো. সবুজ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আহম্মেদ জুয়েল, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সেক্রেটারি জসিম উদ্দিন লিটন, ইউপি সদস্য মো. শাহীন প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ইমরান






















