০৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

করোনার কাছে হেরে গেলেন এস আলম পরিবারের জ্যেষ্ঠ সদস্য

অবশেষে করোনার কাছে হারে মেনে এস আলম পরিবারের জ্যেষ্ঠ সদস্য এস আলম গ্রুপের পরিচালক এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোরশেদুল আলমের জীবনাবসান ঘটেছে।
শুক্রবার (২২ মে) রাত ১০ টা ৫০ মিনিটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড় ভাই।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ আব্দুর রব এই তথ্য নিশ্চিত করেছেন। করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে মোরশেদুল আলম তার অন্য চার ভাইয়ের সঙ্গে নগরীর সুগন্ধার বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু বৃহস্পতিবার (২১ মে) বিকেলে মোরশেদুল আলমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।
পরে তার অবস্থার আরো অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। এর আগে গত রোববার (১৭ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবের পরীক্ষায় সাইফুল আলম মাসুদের পরিবারের ৬ সদস্য করোনা পজিটিভ রোগী হিসেবে শনাক্ত হন।
চমেক ল্যাবের পরীক্ষায় দেশের শীর্ষস্থানীয় এই ব্যবসায়ী সাইফুল আলম মাসুদের যে পাঁচ ভাই করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন তারা হলেন এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক ৬২ বছর বয়সী মোরশেদুল আলম, এস আলম গ্রুপের পরিচালক ৬০ বছর বয়সী রাশেদুল আলম, এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান ৫৩ বছর বয়সী আবদুস সামাদ লাবু, ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ও এস আলম গ্রুপের পরিচালক মোহাম্মদ শহীদুল আলম এবং এস আলম গ্রুপের পরিচালক ৪৫ বছর বয়সী ওসমান গণি।
এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন ওই পরিবারের ৩৬ বছর বয়সী এক নারীও। তারা চট্টগ্রাম নগরীর সুগন্ধা আবাসিক এলাকার এক নম্বর সড়কে বসবাস করেন। রোববার রাতেই ওই ভবনটি লকডাউন করে দেওয়া হয়। গত ১৬ মে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাব থেকে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

করোনার কাছে হেরে গেলেন এস আলম পরিবারের জ্যেষ্ঠ সদস্য

প্রকাশিত : ০৯:০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০