০৫:১২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

ফটিকছড়ির নানুপুর ইউ.পি চেয়ারম্যান ওসমান গণি বাবু আর নেই

ফটিকছড়ির উপজেলার ১৪ নং নানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গণি বাবু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

২৩ মে (শনিবার) রাত ১.৫০ মিনিটের সময় তিনি চট্টগ্রামের সিএসসিঅার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দীর্ঘদিন নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

ওসমান গণি বাবু দীর্ঘদিন চট্টগ্রাম উত্তর আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ফটিকছড়ি চেয়ারম্যান সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

তিনি ২০০২ সাল থেকে এ যাবৎ নানুপুর ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রবীণ এ জনপ্রতিনিধির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ :
জনপ্রিয়

নিরাপদ মাতৃত্বে উৎসাহ: কালীগঞ্জে স্বাভাবিক প্রসবে মা-নবজাতককে শুভেচ্ছা উপহার

ফটিকছড়ির নানুপুর ইউ.পি চেয়ারম্যান ওসমান গণি বাবু আর নেই

প্রকাশিত : ০৯:১৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০