০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

লালমনিরহাটে ৬শ এতিম শিশুকে ঈদ উপহার দিলো বাংলাদেশ সেনাবাহিনী

লালমনিরহাটের ২৪টি এতিম খানার ৬শ এতিম শিশুকে ঈদ উপহার দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (২৩ মে) দিনভর জেলার বিভিন্ন এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করা এতিম শিশুদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতার পাশাপাশি নিজেদের রেশন জমিয়ে ছিন্নমূল ও দুস্হ কর্মহীন মানুষদের হাতে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছেন সেনাবাহিনী। এরই অংশ হিসেবে ঈদের আনন্দ সবার মধ্যে বিলিয়ে দিতে লালমনিরহাটের ২৪টি বেসরকারি এতিমখানার ৬শ এতিম শিশুর মধ্যে ঈদ উপহার তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনী।

রংপুর সেনানিবাসের ৩৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল হাফিজুর রহমান প্রতিটি এতিমখানায় উপস্হিত হয়ে ঈদ উপহার তুলে দেন। এ সময় উপস্হিত  ছিলেন সংশ্লিষ্ট  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এতিমখানার পরিচালনা কমিটি ও স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাটে ৬শ এতিম শিশুকে ঈদ উপহার দিলো বাংলাদেশ সেনাবাহিনী

প্রকাশিত : ০৯:১৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০