০৪:১২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

ফটিকছড়িতে আমগাছ থেকে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আম গাছ থেকে পড়ে মুহাম্মদ আসিফ(১৬) নামে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৩ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভা ৪ নং ওয়ার্ডস্থ কুম্ভার পাড়া এলাকার ভোলা সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আসিফ ওই এলাকার মুহাম্মদ ইউসুফ’র পুত্র।

জানা গেছে, বাড়ির সামনের একটি আম গাছে উঠে আম পাড়ছিলো আসিফ। এরমধ্যে অসতর্কতাবশত গাছ থেকে পড়ে গুরুতর আহত হয় সে।

ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ওই কিশোর মারা যায়। মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ :
জনপ্রিয়

ফটিকছড়িতে আমগাছ থেকে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রকাশিত : ০৯:৫৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০