০৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

প্রধানমন্ত্রীর ঈদ উপহারের তালিকা প্রকাশে দৃষ্টান্ত স্থাপন করেছেন সাবরাং ইউপি চেয়ারম্যান

টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন বাসীর কাছে শতভাগ স্বচ্ছতা স্থাপন করতে ইউনিয়ন পরিষদ ভবনের নোটিশ বোর্ডে ঝুলানো হলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রাপ্তদের নামের তালিকা।
শনিবার দুপুরে (২৩ মে) সাবরাং ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে প্রধানমন্ত্রী ঘোষিত ৫০ লাখ পরিবারের মধ্যে নগদ ২৫শ’ টাকা করে সহায়তার জন্য প্রেরিত মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় সুবিধাভোগীদের নামের তালিকা প্রকাশ করেছেন।
জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত দেশের ৫০ লাখ পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে নগদ ২৫’শ টাকা করে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্যাকেজের আওতায় অন্তর্ভুক্ত পরিবারের নামের তালিকা সাবরাং ইউনিয়ন পরিষদের কার্যালয়ের নোটিশ বোর্ডে টাঙানো হয়।
স্থানীয়রা বলেন, প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ টাকা বিতরণের তালিকা তৈরিতে দেশের বিভিন্ন স্থানে অনেক জনপ্রতিনিধির বিরুদ্ধে অনিয়ম স্বজনপ্রীতির অভিযোগ উঠলেও সাবরাং ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এই ক্ষেত্রে সৎ সাহস দেখিয়েছেন।
এভাবে সরকারি সুযোগ সুবিধার প্রতিটি বিষয়ে সুবিধা ভোগীদের তালিকা প্রকাশ করা হলে দূর্নীতি আর কোন স্থান পাবেন না বলে জানান স্থানীয়রা। এ বিষয়ে সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হেসেন বি,এ বলেন, মহামারি করোনা দূর্যোগে কর্মহীন মানুষদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার স্বরুপ ২ হাজার ৫শত টাকা বিতরনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জনসম্মুখে এ তালিকা প্রকাশ করা হয়েছে।
ইউনিয়ন পরিষদের সদস্যদের দেয়া প্রস্তাবিত তালিকা ব্যাপক যাচাই-বাছাই শেষে তালিকা তৈরি করা হয়।এ তালিকায় অগ্রাধিকার দেওয়া হয় অসচ্ছল, নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত পরিবারের সদস্যদের।
তিনি আরও বলেন, ইউএনও মহোদয়ের নির্দেশনায় ইউপি সদস্য,ইউপি সচিব ও পরিষদের সকল কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমে দ্রুত সময়ের মধ্যে উপকার ভোগীদের বাড়ি বাড়ি গিয়ে সঠিক তথ্য ও মোবাইল নাম্বার সংগ্রহ করে সচ্ছভাবে এই তালিকা তৈরি করা হয়েছে।যাতে কোন উপকার ভোগী প্রধানমন্ত্রীর ঈদ উপহার থেকে বঞ্চিত না হয়।

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

প্রধানমন্ত্রীর ঈদ উপহারের তালিকা প্রকাশে দৃষ্টান্ত স্থাপন করেছেন সাবরাং ইউপি চেয়ারম্যান

প্রকাশিত : ১০:০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০