০৪:১২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

মুরাদনগরে সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদ উপহার পেল হতদরিদ্ররা

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কর্মহীন অসহায় মানুষের হাতে ঈদ সামগ্রী উপহার হিসাবে তুলে দেন সেনাবাহিনী।
মঙ্গলবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা বাজারে কুমিল্লা সেনানিবাসের লে: কর্ণেল সাকাওয়াত হোসেনের নেতৃত্বে ৫০টি পরিবারকে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী উপহার হিসাবে দেয়া হয়। তাছাড়া সরকারি ও সেনাবাহিনীর অর্থায়নে মুজিব বর্ষ উপলক্ষে ৮টি এতিমখানায় ঈদ সামগ্রী দেয়া হয়। এ সময় সড়কে জিবানু নাশক ওষুধও ছিটানো হয় এবং করোনা ভাইরাস সংক্রমন থেকে রক্ষা পেতে সামাজিক দুরত্ব বজায় রাখার নিয়ম সম্পর্কে জনগনকে অবহিত করা হয়। এসময় এলাকার রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর কাছ থেকে ঈদ উপহার পেয়ে বেশ আনন্দিত হয়েছেন এলাকার নিম্ম আয়ের লোকজন।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

মুরাদনগরে সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদ উপহার পেল হতদরিদ্ররা

প্রকাশিত : ১০:০৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০