শরীয়তপুরের ডামুড্যায় গ্রাম পুলিশদের পবিত্র ঈদুল ফিতরে সামনে রেখে উপহার হিসাবে লুঙ্গি প্রদান করেন ডামুড্যা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ মেহেদী হাসান, পিপিএম।
রবিবার (২৪ মে) দুপুরে থানা চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ইউনিয়নে দায়িত্বরত গ্রাম পুলিশদের হাতে এ উপহার তুলে দেন।
এ সময়ে উপস্থিত ছিলেন গোসাইরহাট সার্কেলের (ভারপাপ্ত)সিনিয়র এএসপি মোঃ আমিনুর রহমান,এসআই বিজন সরকার,এএসআই ফয়সাল হোসেন সহ অন্যান্য অফিসার ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ওসি মোঃ মেহেদি হাসান পিপিএম, গ্রাম পুলিশদের উদ্যোশে বলেন দেশের এই সংকট মুহূর্তে আপনার প্রতিটি গ্রামে যার যার দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন,আমাদের মনে রাখতে হবে আমরা জনগণের সেবক।
গোসাইরহাট সার্কেলে (ভারপাপ্ত)সিনিয়র এএসপি মোঃ আমিনুর রহমান,বলেন আজ পুলিশের উদ্যোগে আপনাদের ভালবাসা হিসাবে এ লুঙ্গি উপহার দেওয়া,তিনি বলেন আমি মনে করি আইনসৃঙ্খা রক্ষার্থে পুলিশের পাশাপাসি আপনাদেরও ভুমিকা আছে, তাই আপনাদের দায়িত্ব টুকু সঠিক ভাবে পালন করবেন বলে আমি বিশ্বাশ করি।
বিজনেস বাংলাদেশ/ইমরান






















