০৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ঈদের নাটকে স্ত্রীর গল্পে অপূর্ব-মেহজাবীন

নিয়মিত নাটক লেখেন নাট্যকার ও উদ্যোক্তা নাজিয়া হাসান অদিতি। তার গল্প ও চিত্রনাট্যে এরইমধ্যে প্রচারও হয়েছে বেশ কয়েকটি নাটক। অদিতি এতোদিন ছিলেন জনপ্রিয় অভিনেতা অপূর্বর স্ত্রী। তবে ক’দিন আগে এই দম্পতি আলোচনায় আসেন তাদের দাম্পত্য বিচ্ছেদের ঘটনা নিয়ে।

মজার ব্যাপার হচ্ছে, অপূর্ব-অদিতির বিচ্ছেদ হয়ে গেলেও ঈদে প্রাক্তন স্ত্রীর লেখা নাটকে দেখা যাবে অভিনেতা অপূর্বকে। সঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীনও। নাটকটির নাম ‘রুদ্র আসবে বলে’। পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি।

পরিচালক জানান, নাটকটির শুটিং হয়েছে এ বছরের শুরুতে ঢাকা ও আশপাশের বিভিন্ন জায়গায়।

নাটকের গল্প নিয়ে পরিচালক মাহমুদুর রহমান হিমি বলেন, ‘একটি লাইব্রেরিতে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা নিয়ে নাটকটির গল্প। ওই লাইব্রেরিতে চাকরি করেন অপূর্ব। সেখানে বই কিনতে আসেন মেহজাবীন।

তারপর দুজনের মধ্যে দারুণ একটা সম্পর্ক হয়। সেটা প্রেম অবধি গড়ায়। বলতে পারেন ধনী-গরীবের প্রেমের দারুণ একটা একটা গল্প দেখবেন দর্শক।

তিনি জানান, ‘রুদ্র আসবে বলে’ প্রচারিত হবে ঈদের দিন রাত ৭টা ৪০ মিনিটে চ্যানেল আইতে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

ঈদের নাটকে স্ত্রীর গল্পে অপূর্ব-মেহজাবীন

প্রকাশিত : ০৫:২৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০