০৩:০০ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

নীলফামারীতে সন্তানের দুধ পেয়ে খুশি ৭২০ মা

নীলফামারীর সৈয়দপুর ও ডিমলা উপজেলার ৭২০ মায়েদের কাছে তাদের শিশুদের জন্য গুড়াদুধ ঈদ উপহার পৌঁছে দিয়েছে সিএসআর উইন্ডো বাংলাদেশ। আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় করোনা পরিস্থিতিতে গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের জন্য ডানো মম-এর একটি করে ক্যান উপহার হিসেবে সবার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয় ডানো-সিএসআর উইন্ডোর সদস্যরা। ২২ মে শুরু হয়ে দুই উপজেলায় আজ ২৪ মে রবিবার বিকাল গুড়াদুধ বিতরন কার্যক্রম শেষ হয়।

নীলফামারীর সৈয়দপুর ও ডিমলা ছাড়াও দেশের ২৫ টি জেলার ৮ হাজার মায়েদের কাছে এই উপহার পৌছে দিয়েছে সংগঠনটি।

ডিমলা উপজেলার আরিফা বেগম(২৮), মরিয়ম আক্তার (৩০) জানান, করোনা ভাইরাসের সময় বাড়ির কারো কোন উপার্জন নাই। চাল,ডাল কিনারও কোন উপায় না। বাড়ির ছোট বাচ্চাদের জন্য দুধ কিনবো কি করে। কয়েকজন ছেলে এসে ডানো দুধের একটি কৌটা আমাদের দেয়। এখন মাসখানেক ছোট বাচ্চাটার খাবার নিয়ে ততটা আর চিন্তা করতে হবে না।

সিএসআর উইন্ডো বাংলাদেশ এর সমন্বয়ক ‘গাছের ডাক্তার’ খ্যাত আহসান রনি বলেন, বিশ্ব মহামারীর মাঝে প্রতিটি সন্তানের কাছে তার মায়ের আঁচল সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। আজ বাংলাদেশে করোনা পরিস্থিতিতে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মায়েদের পাশে দাড়িয়েছে সিএসআর উইন্ডো বাংলাদেশ এবং আরলা-এর ডানো মম। আমরা চাই মায়ের আঁচলে নিরাপদ থাকুক সন্তন এবং সুস্থ ও সুরক্ষিত থাকুক আমাদের মায়েরা।

প্রসঙ্গত, ইতোপূর্বে নীলফামারীর সৈয়দপুর ও ডিমলা উপজেলার প্রায় আট লাখ মানুষকে মাইকিং, লিফলেট এবং পোস্টার প্রর্দশনের মাধ্যমে সচেতন করা, সামাজিক দূরত্ব সৃষ্টিতে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে ৩ ফিট দূরত্বে জীবানুনাশক স্প্রে ও দাঁগ এঁকে দেওয়া এবং ২০০ পরিবারের মাঝে সম্পর্ক প্রকল্পের আওতায় ২০ দিনের খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। এছাড়াও এই দুই উপজেলার দুটি জনবহুল বাজারে শুদ্ধতা প্রকল্পের আওতায় হাত ধোঁয়া বেসিন স্থাপন করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

নীলফামারীতে সন্তানের দুধ পেয়ে খুশি ৭২০ মা

প্রকাশিত : ১১:২২:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০