০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

করণের বাড়িতে করোনা, আইসোলেশনে সবাই

ফাইল ছবি

বলিউডের সবচেয়ে নামী চিত্রনির্মাতা করণ জোহরের বাড়িতে থাবা বসিয়েছে করোনা ৷ করণ জোহর নিজের টুইটার অ্যাকাউন্টে জানিয়ে দেন তার বাড়িতে কাজ করেন এমন দু’জনের করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে ৷

তিনি আরও জানিয়েছেন তার ও পরিবারের সকলেরও টেস্ট করানো হয়েছে তবে তার পরীক্ষায় পাস করেছেন ও তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, আমাদের চারপাশের সকলের সুরক্ষার কথা মাথায় রেখে আমরা সকলে ১৪ দিনের আইসোলেশনে থাকব ৷

তিনি আরও লিখেছেন, আমি জানাতে চাই আমার বাড়িতে কর্মরত দুই স্টাফ কোভিড ১৯ পজিটিভ হয়েছেন ৷ যখনই তাদের মধ্যে লক্ষণ দেখা গেছে , সঙ্গে সঙ্গেই তাদের কোয়ারেন্টিন করে দেওয়া হয়েছে বাড়িরই অন্য একটা অংশে৷ তারপরেই বিএমসি কে জানানো হয়েছে ৷ বিল্ডিং স্টেরিলাইজ ও জীবাণু নাশ করা হয়েছে নিয়ম মেনেই ৷

‘আমরা নিশ্চিত করেছি করোনা ভাইরাসের জন্য সেরা যে চিকিৎসা হয় তাদের অসুস্থতার দরুণ সেটাই তাদের দেওয়া হবে ৷ আমরা নিশ্চিত তারা দ্রুত এই লড়াই করে আবার সুস্থ হয়ে উঠবেন!’

‘এই খারাপ সময়ে নিজেদের বাড়িতে থেকে সঠিক পদক্ষেপ মেনে চললে এই ভাইরাসকে আমরা হারাতে পারব, এ নিয়ে আমার মনে কোনও দ্বিধা নেই ৷ প্রত্যেকে বাড়িতে থাকুন, প্রত্যেকে সুরক্ষিত থাকুন ৷ ’

করণ বাড়িতে নিজের মা হীরু জোহর ও দুই সন্তান যশ ও রুহির সঙ্গে থাকেন ৷

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ধনি গরীব সকলের জন্য একই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে-স্বাস্থ্য প্রতিমন্ত্রী

করণের বাড়িতে করোনা, আইসোলেশনে সবাই

প্রকাশিত : ১০:০৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০