০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

রাতে ১০ গান নিয়ে আসছেন মাহফুজুর রহমান

ঈদে বাপ্পি লাহিড়ীর সুরে গাইবেন মাহফুজুর রহমান

এবারের ঈদে হিমেল হওয়া ছুঁয়ে যাবে ড. মাহফুজুর রহমানকে। ২৬ মে (ঈদের পরদিন) রাত ১০টা ৩০ মিনিটে ‘হিমেল হওয়া ছুঁয়ে যায় আমায়’ শিরোনামের একক সংগীতানুষ্ঠানে গান গাইবেন তিনি।

করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি দর্শকদের একঘেয়েমি কাটাতে ড. মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠানটি ভিন্ন মাত্রার আনন্দ যোগ করবে বলে প্রত্যাশা চ্যানেলটির।

আলোচিত একক সংগীতানুষ্ঠানটি বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজে একযোগে প্রচারিত হবে বলে জানিয়েছে এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগ।

এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১০টি গান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান। অ্যালবামে রয়েছে হিমেল হাওয়া, এ বুকের ভেতর, পাহাড়ের জমে থাকা, তোমার পিছুটানে, আমি এমন একজন, ইচ্ছে জাগে, আবার ফিরে আসো, কথাই রাখোনি, মনটা শুধু দিও এবং খুব ভালোবাসি তোমায় শিরোনামের গান।

বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ২০১৬ সালের শেষ ঈদ থেকে নিজের টেলিভিশন চ্যানেলে ঈদে একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করে আলোচনায় আসেন। বিগত কয়েকবছরে গান গেয়ে বিশ্বব্যাপী অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষী তৈরি করেছেন তিনি। প্রতি ঈদেই ভক্তদের জন্য চমক রাখেন তিনি।

সমালোচিত এই ঈদ আয়োজনটি গেল কয়েক বছরে দেশের শীর্ষ ঈদ বিনোদন অনুষ্ঠান বলে দাবিও এটিএন বাংলার।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

রাতে ১০ গান নিয়ে আসছেন মাহফুজুর রহমান

প্রকাশিত : ১০:৪২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০