টাঙ্গাইলের সখীপুরে ঈদ উপলক্ষে বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সাদ্দাম হোসেন (১৫) নামের একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার বিকেল ৪টার দিকে সখীপুর কাঁচা বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম সখীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা বাবুল মিয়ার ছেলে।
সখীপুর থানার এসআই সুকান্ত রায় বলেন, ‘ঈদ উপলক্ষে সখীপুর ৬নং ওয়ার্ডের বাসিন্দা তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরাঘুরি করছিল। তারা সখীপুর কাচাঁ বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে সিমেন্টের খুঁটির সাথে ধাক্কা লাগে। আহত অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক সাদ্দামকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘বাকি আহতদের মধ্যে মূমুর্ষ অবস্থায় একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। অপরজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেক্স চিকিৎসাধীন রয়েছেন।
বিজনেস বাংলাদেশ/ইমরান






















