১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা মাননীয় সংসদ সদস্য আসন ৩ এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও নেতাকর্মী এবং মুসলিম জাহানের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রাণঘাতী করোনাভাইরাসের মধ্যে পবিত্র ঈদুল ফিতরের আগমনে তিনি বিশ্ববাসী সুস্বাস্থ্য শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। সংসদ নেতা বলেন, ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ঐক্যের বন্ধন। তবে এবার ঈদুল ফিতর এমন একটি সময়ে হচ্ছে যখন প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্ত সমগ্র বিশ্ব।

আমাদের নেতাকর্মী পরিবার-পরিজন বন্ধু বান্ধব পরিচিতজনের মধ্যে অনেকেই এখন এই ভাইরাসে আক্রান্ত। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আপনজনকেই হারিয়েছে আমাদের অনেকেই। বাংলাদেশসহ বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। লকডাউনে দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এমনই সময় পবিত্র ঈদ এসেছে আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে। কিন্তু ঈদের আনন্দ আমাদের সকলকে জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে ঘরে অবস্থান করে উদযাপন করতে হবে। ঈদের আনন্দ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব শ্রেণী পেশার মানুষকে ঈদুল ফিতরে আমাদের মাঝে গড়ে উঠুক প্রাণঘাতী মহামারী করোনাভাইরাসসহ সব সংকট জয়ের বন্ধন। এছাড়া করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্বও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্যে দিয়েই শান্তিপূর্ণ ভাবে পালিত হোক এবারের ঈদ। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে অতীতে বাংলাদেশে যেভাবে সঙ্কট উত্তরণের মধ্যে দিয়ে এগিয়ে গেছে, ঠিক একইভাবে করুনা সংকট জয় করে কাঙ্খিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রা নব উদ্যমে এগিয়ে যাবে বঙ্গবন্ধুর প্রিয় বাংলাদেশ।

আসুন সমাজের ধনী-গরীব ধর্ম বর্ণ গোত্র জাতি গোষ্ঠী সকল সম্প্রদায় পারস্পারিক সহযোগিতা ও সহমিরমতা মধ্য দিয়ে ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নেই। পরম করুনাময় আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করি মানুষের জীবন থেকে দূরীভূত হোক মহামারী দুঃখ জরা বিশ্বলোকে আবার নতুন করে প্রবাহিত হোক সুখ শান্তি ও সমৃদ্ধির ধারা।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ

প্রকাশিত : ০৮:০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০