১১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

তিস্তায় আকস্মিক পানি বৃদ্ধি

লালমনিরহাটে তিস্তা নদীর পানি আকস্মিক বৃদ্ধি পেয়েছে।তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে ৪৪টি জলকপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রনের ব্যবস্থা করছে পানি উন্নয়ন বোর্ড। পানি বৃদ্ধির ফলে ব্যারাজের ভাটি এলাকায় অনেক ফসলী জমিতে পানি প্রবেশ করেছে। চরএলাকার নিম্মাঞ্চলের কিছু বাড়ীঘরে পানি ঢুকে পড়েছে।
পানিতে হাতীবান্ধা উপজেলার ডাওয়াবাড়ী, সিন্দুনা কালিগঞ্জ উপজেলার চরবৈরাতি, আদিতমারী উপজেলার মহিষখোঁচা, গোবর্ধন ও লালমনিরহাট সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছ সহ ১০ গ্রামের ফসলী জমিতে পানি প্রবেশ করেছে।
লালমনিরহাট পানি উন্নয়ণ বোর্ডের সহকারী প্রকৌশলী আব্দুল কাদের জানান, তিস্তা নদীতে উজানের পানি ঢুকে পড়ায় নিম্মাঞ্চলে পানি প্রবেশ করেছে। ব্যারাজের জলকপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে। বর্তমানে পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

তিস্তায় আকস্মিক পানি বৃদ্ধি

প্রকাশিত : ০৫:৩৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০