১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

লালমনিরহাট থানার প্রধান ফটকে জীবাণুনাশক টানেল স্থাপন

করোনা ভাইরাস প্রতিরোধে জেলা পুলিশের উদ্যোগে লালমনিরহাট থানার প্রধান ফটকেই জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে।

বুধবার লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা বিপিএম,পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জীবাণুনাশক টানেল উদ্বোধন করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম (এ-সার্কেল), সদর থানার ওসি মাহফুজ আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ এরশাদুল আলম, পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম, লালমনিরহাট গোশালা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোখছেদুর রহমান, মা মণি বস্ত্রালয়ের মোঃ কাওছার শেখ উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাস প্রতিরোধে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানার উদ্যোগে পর্যায়ক্রমে প্রতিটি থানার প্রধান ফটকে জীবাণুনাশক টানেল স্থাপন করা হচ্ছে৷ এর আগে গত ২০ মে একই রকম আরেকটি জীবাণুনাশক টানেল আদিতমারী থানার প্রধান ফটকে বসানো হয়েছে। এর এক সপ্তাহ পর লালমনিরহাট সদর থানার গেটে আরেকটি জীবাণুনাশক টানেল বসানো হলো।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

লালমনিরহাট থানার প্রধান ফটকে জীবাণুনাশক টানেল স্থাপন

প্রকাশিত : ১১:১৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০