০৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

সন্ধ্যায় বাংলাভিশনে অপূর্ব-মেহজাবীনের ‘বিয়ে’

ফাইল ছবি। অপূর্ব ও মেহজাবীন

অনেক দিন ধরে এটি নিয়ে চলেছে আলোচনা। এবার জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী এই দুই জনপ্রিয় শিল্পী আছেন ঈদের নাটকেও। যার একটির গল্প বিয়ে নিয়ে। নাটকের নামও ‘বিয়ে’।

পাত্র ও পাত্রী পক্ষের একটি আয়োজনের ঘটনা নিয়ে এর কাহিনি। নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। তিনি জানান, একটি বিয়ের গল্পকে ঘিরে তৈরি হয়েছে নাটকটি। সেখানে সত্যিই কি বিয়ে হয় অপূর্ব ও মেহজাবীনের; নাকি ভালোবাসার শেষ পরিণতি হয় কষ্ট পাওয়া, তা জানা যাবে নাটকটি দেখলেই।

তিনি আরও জানান, এটি বাংলাভিশনের জন্য তৈরি। ২৯ মে ঈদের পঞ্চম দিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে স্বল্প বিরতির নাটক হিসেবে প্রচার হবে।

বহু নাটক-টেলিছবিতে একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন এই দুই জনপ্রিয় শিল্পী। এরমধ্যে সবচেয়ে আলোচিত ২০১৭ সালের টেলিছবি ‘বড় ছেলে’। মিজানুর রহমান আরিয়ানের সে কাজটির শেষটায় তাদের বিচ্ছেদে কেঁদেছেন দর্শকরা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

সন্ধ্যায় বাংলাভিশনে অপূর্ব-মেহজাবীনের ‘বিয়ে’

প্রকাশিত : ০৯:১৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০