১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

টাঙ্গাইলে লৌহজং নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৬টি বাংলা ড্রেজার ও পাইপ ধ্বংস

টাঙ্গাইলের কালিহাতীতে লৌহজং নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৬টি বাংলা ড্রেজার ও দুই হাজার ফিটের অধিক পাইপ ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দশকিয়া ইউনিয়নের লৌহজং নদীর তালতলা মোড় ও টুনি মগড়া এলাকায় এ  অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের  নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা।
 উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা বলেন, দীর্ঘদিন ধরে একটি মহল
অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  ৬টি বাংলা ড্রেজার ও দুই হাজার ফিটের অধিক পাইপ জব্দ করা হয়। পরে এগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।  এ  অভিযান অব্যাহত থাকবে।
বিজনেস বাংলাদেশ/ইমরান
ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

টাঙ্গাইলে লৌহজং নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৬টি বাংলা ড্রেজার ও পাইপ ধ্বংস

প্রকাশিত : ০৯:৪১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০