০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

রাজধানীতে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই

রাজধানীর কেরানীগঞ্জে চালককে ছুরিকাঘাত করে একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার ভোরে কেরানীগঞ্জের জিনজিরায় এ ঘটনা ঘটেছে।

পরে সুবেল হাওলাদার (২৫) নামে ওই চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুবেল মাদারীপুরে রাজৈর উপজেলার মৃত আবদুর রব হাওলাদের ছেলে। সে কেরানীগঞ্জের জোড়পুকুর এলাকায় থাকতো। সে পেশায় অটোরিকশা চালক ছিল।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, সুবেলের শরীরে বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত রয়েছে। ময়নাতদন্তের পর তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

রাজধানীতে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই

প্রকাশিত : ০১:২৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭