প্রতিবছরের মতো এবারও উচ্চমাধ্যমিক পরিক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে মির্জাপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা। অতীতের মতো এবারও এ প্রতিষ্ঠানটিতে পাসের হার শতভাগ। এ বছর কলেজ থেকে ৫২ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
উত্তীর্ণরা হলেন, রহমান, আশিক, আঞ্জুম, কুয়ারিব, ওমর, জিসান, ফয়সাল, ফারদিন, জাফর, জাবির, অয়ন, সামিউল, আসাদুল্লাহ্, নাফিস, আবিদ, সামি, রুসি, ওয়াসিক, রিয়ন, মহিবুল্লাহ্ সিয়াম, কায়েস, মুবাসসির, রিহাদ, আবির, সুষ্ময়, রুহান, রুবায়েদ, জাহিন, আশরাফ, সারোয়ার, দিদারুল, রহমান, আমিন, আফনান, ইফতেখার, রাহাদ, আবরার, হাসিব, নাহিদ, ইমন, অর্জুন, মাহফুজ, তাসিন, মুহতাসিম, নাফিস, তানবির, মুসারাথ, হাসান, ওলি, সাদমান ও মনি।
কলেজের অধ্যক্ষ বিমান রায় চৌধুরী ক্যাডেট, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, মির্জাপুর ক্যাডেট কলেজের এই সাফল্য মির্জাপুরবাসীকে শিক্ষানুরাগী করতে আরো অনুপ্রাণিত করবে। ক্যাডেটরা যুগোপযোগী শিক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে মানবসম্পদে পরিণত হয়ে দেশমাতৃকার কল্যাণে অবদান রাখবে এই আশা করি। আগামীতেও সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিজনেস বাংলাদেশ/ইমরান






















