ফরিদপুর পুলিশ লাইন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জন করেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্ৰামের পুলিশ সদস্য মোঃ আবুল কালামের ছেলে নাফিউর রহমান (নাসির)।
আবুল কালাম বলেন,’ জিপিএ-৫ পাওয়া বড় কথা নয়। লেখাপড়া করার মূল উদ্দেশ্য প্রকৃত মানুষ হয়ে উঠা। গরীব-অসহায় মানুষের পাশে দাঁড়ানো। উচ্চ শিক্ষা সম্পন্ন করে মানুষের কল্যাণে কাজ করা।
মেধাবী শিক্ষার্থী নাসিরের মা দেশের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,’ তোমরা তোমাদের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার চেষ্টা করো। দেখবে শিক্ষার কারনে জাতি একদিন অনেক এগিয়ে যাবে।
শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো মানুষকে ভালাবাসা ও মানুষকে জানা।
নাফিউর রহমান নাসির জানায়,’ জীবন চলার পথে মা-বাবার আদর্শকে অনুসরণ করে এগিয়ে যেতে হবে। জীবনে মা-বাবা ও শিক্ষকদের ঋণ শোধ করার মত নয়। তাই তাদের অবদান আজীবন মনে রাখা প্রয়োজন। আমি ও আমার পরিবারের স্বপ্ন বড় ডাক্তার হয়ে যেন মানুষের সেবা করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন।
বিজনেস বাংলাদেশ/ইমরান






















