০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

টানা দ্বিতীয়বার বোর্ড সেরা পিরোজপুর জেলা

এসএসসি’র ফলাফলে পাসের হারে এগিয়ে বরিশাল বোর্ডের আওতাধীন জেলাগুলোর মধ্যে ১ম হয়েছে পিরোজপুর জেলা। এ জেলার এ বছরের পাসের হার ৮৩ দশমিক ৯৮ শতাংশ।

গত বছরও পিরোজপুর জেলা বোর্ডে পাসের হারে শীর্ষে ছিল। অপরদিকে এ বছর ফলাফলে সর্বনিম্নে অবস্থান রয়েছে ভোলা জেলা। অন্যদিকে গত বছরের তলানিতে থাকা ঝালকাঠি জেলা ফলাফলে উন্নতি ঘটিয়ে এবার চতুর্থ স্থানে অবস্থান করছে।

বোর্ড সূত্রে জানা গেছে, প্রথম স্থানে থাকা পিরোজপুর জেলার ২৪৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৩ হাজার ২৫৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে পাস করেছে ১১ হাজার ১৩৫ জন। পাসকৃতদের মধ্যে ছেলে ৫ হাজার ২৭ জন ও মেয়ে ৬ হাজার ১০৮ জন। এ জেলার পাসের হার ৮৩ দশমিক ৯৮ শতাংশ।

পাসের হারের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে পটুয়াখালী জেলা। এ জেলার পাসের হার ৮৩ দশমিক ২০ শতাংশ। এ জেলার ২৫৭টি মাধ্যমিক বিদ্যালয়ের ২১ হাজার ৬৪১ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশনেয়, যার মধ্যে পাস করেছে ১৮ হাজার ৫ জন। এর মধ্যে ছেলে ৯ হাজার ৩১৩ জন ও মেয়ে ৮ হাজার ৬৯২ জন।

অপরদিকে গত বছরের দ্বিতীয় স্থানে থাকা বরগুনা জেলা একধাপ নীচে এবারে তৃতীয় অবস্থানে রয়েছে। এবছরে এ জেলার ১৫১টি মাধ্যমিক বিদ্যালয়ের ১২ হাজার ১২৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০ হাজার ৮০ জন। পাসের মধ্যে ছেলে ৪ হাজার ৯০১ জন ও মেয়ে ৫ হাজার ১৭৯ জন। এ জেলার পাসের হার ৮৩ দশমিক ১৪ শতাংশ।

গত বছরের তলানিতে থাকা ঝালকাঠি জেলা এবার অবস্থানের উন্নতি ঘটিয়ে চতুর্থ স্থানে এসেছে। এ জেলায় এবারের পাসের হার ৭৯ দশমিক ৫৫ শতাংশ। এবছর এ জেলার ১৭০ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ হাজার ৫১৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। মোট পাস করেছে ৮ হাজার ৩৬৮ জন। যার মধ্যে ছেলে ৩ হাজার ৬৯৯ ও মেয়ে ৪ হাজার ৬৬৯ জন।

অপরদিকে পঞ্চম স্থানে রয়েছে বরিশাল জেলা। এ জেলার ৪১৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৭ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৮ হাজার ৮৫২ জন। পাসের মধ্যে ছেলে ১৩ হাজার ১২৪ জন ও মেয়ে ১৫ হাজার ৭২৮ জন। এ জেলার পাসের হার ৭৬ দশমিক ৭৪ শতাংশ।

এছাড়া সর্বনিম্নে ৬ষ্ঠ স্থানে থাকা ভোলা জেলায় এবারে পাসের হার ৭৬ দশমিক ১৮ শতাংশ। এ জেলায় ১৯৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ হাজার ২৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৩ হাজার ১৭৬ জন। পাসের মধ্যে ছেলে ৬ হাজার ৯৭১ জন ও মেয়ে ৬ হাজার ২০৫ জন।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

টানা দ্বিতীয়বার বোর্ড সেরা পিরোজপুর জেলা

প্রকাশিত : ০৮:৫৪:২৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০