০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

কক্সবাজারে মাদক ব্যবসা ও সেবনে বাঁধা দেয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি!

 জেলার রামুতে মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় এশিয়ান টিভির রামু উপজেলা প্রতিনিধি নুরুল হক সিকদারকে প্রাননাশের হুমকি দিয়েছে মাদক কারবারীরা।
এই ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে শানবার (৩০ মে) স্থানীয় রামু থানায় একটি সাধারণ ডায়েরী নং (১১৫৫/২০২০) দায়ের করেছেন হুমকীর শিকার সাংবাদিক নুরুল হক সিকদার। জিডি সুত্রে জানা যায় ২৯ মে দিবাগত রাত ২.৫৯ মিনিটের সময় একাধিক মোবাইল নাম্বার থেকে কল দিয়ে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো সহ প্রাণনাশের হুমকি দেয় বিবাদী ইউনুস খান।
সাধারণ ডায়েরিতে সাংবাদিক নুরুল হক সিকদার উল্লেখ করেন যে, তিনি ও কাঠালিয়া পাড়া এলাকার সচেতন ব্যক্তিগন মাদক বিরোধী একটি কমিটি গঠন করে তাঁরা সমাজে মাদক পাচার ও মাদক কারবারীদের বিরুদ্ধে জোরালোভাবে স্বোচ্ছার ছিল। নূরুল হক সিকদার বলেন, চৌকিদার পাড়াস্হ পরিত্যক্ত প্রাইমারী স্কুলের পার্শ্বে, নাসিরকুল,খালের পাড় নতুন ব্রীজের পার্শ্ব সংলগ্ন ব্রীজের কাজের জন্য বিবাদীর একটি বাসা আছে। উক্ত বাসায় এলাকার উঠতি বয়সী কিছু খারাপ প্রকৃতির ছেলে প্রতিরাতে ইয়াবা, মদ সেবনসহ বিভিন্ন অপকর্ম করে আসতেছে। উক্ত বিষয়ে আমি ও এলাকার সচেতন ব্যক্তিগণ জানতে পেরে অপকর্ম কারী ছেলেদেরকে বাঁধা দিলে, অপকর্মকারীরা আমার ও সমাজের মাদক বিরোধী সচেতন ব্যক্তিগনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট কথা -বার্তা বলে বিবাদীকে ক্ষেপাইয়া তুলে। তার পরিপ্রেক্ষিতে বিবাদী অপকর্মকারী মাদকসেবনকারী ছেলেদের পক্ষ নিয়ে গত ২৯ মে দিবাগত রাত ২.৫৯ মিনিটের সময় তার ব্যবহৃত দুইটি মোবাইল নাম্বার থেকে ফোন করিয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মিথ্যা মামলায় ফাঁসানোসহ প্রাণনাশের হুমকি দেয়। আমি সঙ্গে সঙ্গে উক্ত বিষয়ে এলাকার সচেতন গণ্যমান্য ব্যক্তিবর্গের নিকট অবহিত করি। তাদের পরামর্শ মোতাবেক হুমকিদাতা ইউনুসের বিরুদ্ধে রামু থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করি। সাংবাদিক নুরুল হক সিকদারকে প্রাণনাশের হুমকি দেওয়ার পর থেকেই শুরু হয় সাংবাদিক মহলে তীব্র নিন্দার ঝড় ও ক্ষোভ প্রকাশ। তাছাড়া তাকে প্রাণনাশের হুমকির বিষয়ে তার ফেসবুকে স্ট্যাটাস দিলে স্থানীয় সচেতন সমাজসেবকরাও হুমকিদাতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

কক্সবাজারে মাদক ব্যবসা ও সেবনে বাঁধা দেয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি!

প্রকাশিত : ০৩:৫৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২০