০২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

গণপরিবহনে সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ শুরু করেছে নরসিংদী জেলা পুলিশ

নরসিংদীতে সরকারি নির্দেশনা মেনে গণপরিবহনে যাত্রী সেবা নিশ্চিত  করতে মাঠে নেমেছে নরসিংদী  জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি  করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণের বিস্তার রোধে নির্ঘুম কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনী।
ইতিমধ্যেই বাংলাদেশ পুলিশ বাহিনী মানবিক পুলিশ বাহিনী হিসাবে প্রশংসিত হয়েছে সর্বমহলে। জনগণকে রক্ষায় এবং জনসচেতনতা বাড়াতে ০১ জুন, সোমবার  থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতিতে  স্বাস্থ্য বিধি মেনে গণ পরিবহন চলাচলের সরকারি নির্দেশনা প্রদান করা হয়।
সরকারি নির্দেশনা মোতাবেক পরিবহন মালিক সমিতির কার্যক্রম তদারকি করেন নরসিংদী জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার।  তিনি বাসের যাত্রীদের সাথে কথা বলেন  এবং      স্বাস্থ্য বিধি মেনে চলাচল করার জন্যও দিকনির্দেশনা প্রদান করেন।
  পরে  পুলিশ সুপার, নরসিংদী পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন এবং শ্রমিক, ড্রাইভার, হেলপারদের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতরণের লক্ষ্যে নেতৃবৃন্দের হাতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন।
 মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি প্রতিরোধের লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত আছে ও থাকবে বলে জানানো হয়।
এসময় সাধারণ মানুষ পুলিশের এই মানবিক উদ্যোগ কে সাধুবাদ জানায়।
বিজনেস বাংলাদেশ/ইমরান
ট্যাগ :
জনপ্রিয়

গণপরিবহনে সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ শুরু করেছে নরসিংদী জেলা পুলিশ

প্রকাশিত : ০৩:৫৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০