০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

শুক্রবার থেকে চলবে ম্যাংগো স্পেশাল ট্রেন

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলা সংলগ্ন এলাকা হতে আমসহ অন্যান্য পার্সেল পরিবহনের জন্য আগামী শুক্রবার (৫ জুন) থেকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে একজোড়া ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন চালু হবে।

মঙ্গলবার (২ জুন ) পশ্চিমাঞ্চলের রেলওয়ের চিফ অপারেটিং সুপারিটেনডেন্টের কার্যালয় থেকে বিষয়টি জানা যায়।

‘ম্যাংগো স্পেশাল’ ট্রেনটি সপ্তাহে প্রতিদিন চলাচল করবে। ম্যাংগো স্পেশাল ট্রেনটি প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ থেকে বিকেল ৪টায় এবং রাজশাহী থেকে বিকেল ৫টা ৫৫ মিনিটে ছাড়বে এবং ঢাকায় পৌঁছাবে রাত ১টায় ।

ম্যাংগো স্পেশাল ট্রেনটি শুধু আম নয়, সকল প্রকার শাকসবজি, ফলমূল, ডিমসহ কৃষিজ দ্রব্য ও রেলওয়ের আইনে পার্সেল হিসেবে বহনযোগ্য সকল সামগ্রী বহন করবে।

উল্লেখ্য, ১ মে থেকে কৃষিপণ্য পরিবহনে পার্সেল স্পেশাল ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। বর্তমানে যেসব রুটে পার্সেল স্পেশাল ট্রেন চলাচল করছে- চট্টগ্রাম- সরিষাবাড়ী -চট্টগ্রাম, ঢাকা -ভৈরব বাজার – ঢাকা, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলও‌য়ে স্টেশন (পঞ্চগড়) -ঢাকা, খুলনা- চিলাহাটি-খুলনা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

নীলফামারীর ডোমারে দোকানের সামনে যুবকের মরদেহ উদ্ধার

শুক্রবার থেকে চলবে ম্যাংগো স্পেশাল ট্রেন

প্রকাশিত : ০৭:৪১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০