০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

ময়মনসিংহে বরফ কল বিস্ফোরিত হয়ে একজন শ্রমিক নিহত

ময়মনসিংহ নগরীর সানকিপাড়া বাজারে একটি বরফ কল বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত ফারুক (৫০) নামে অপর এক শ্রমিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শ্রমিক শাহ আলম (২৩) নগরীর কৃষ্টপুর এলাকার বাসিন্দা। দূর্ঘটনায় ওই বরফ কলের মালিক বহিরুল ইসলামও আহত হয়েছেন। কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, নগরীর সানকিপাড়া বাজারে বহিরুলের বরফ কলে বিকাল ৫ টার দিকে আকস্মিক এ দূর্ঘটনা ঘটে। প্রতিদিনের মতো এই বরফ কলে মালিকসহ দুই শ্রমিক কাজ করছিলেন। বরফ কলটি থেকে সানকিপাড়া বাজারের মাছ ব্যবসায়ীরা প্রতিদিন বরফ নিয়ে থাকেন।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :

ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ১৩ মে

ময়মনসিংহে বরফ কল বিস্ফোরিত হয়ে একজন শ্রমিক নিহত

প্রকাশিত : ০৮:০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০