জেলার রামগড়ে ২০১৯-২০২০ অর্থবছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-১১ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় সিআইজি মৎস্য চাষীদের উন্নত প্রযুক্তি প্রদর্শনীর উপকরন সামগ্রী বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকাল ১১ টায় রামগড় উপজেলা মৎস্য অফিস চত্বরে রামগড় উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম বদরুদ্দোজা এর সভাপতিত্বে সিআইজি মৎস্যচাষীদের মধ্যে চার জন চাষীর প্রত্যেককে ২০০ কেজি হারে কার্প স্টাটার (ভাসমান) খাদ্য ও ২৭.৫০ কেজি হারে মাছের পোনা বিনামূল্যে বিতরন করা হয়।
উপকরন সামগ্রী বিতরনকালে আরও উপস্হিত ছিলেন রামগড় উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা অঞ্জন কুমার দাস ও সাংবাদিকবৃন্দ।
বিজনেস বাংলাদেশ/ইমরান




















