০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

মেয়র আরিফের স্ত্রী করোনায় আক্রান্ত

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে মেয়রের ব্যক্তিগত সহকারী মহিবুল ইসলাম ইমন ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরান করোনা আক্রান্ত হন।

মঙ্গলবার (২ জুন) রাতে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ডা. আনিসুর রহমান জানান, মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে ১৮৭ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা পজিটিভ হয়। আক্রান্তদের মধ্যে মিসেস শ্যামা হক চৌধুরীও রয়েছেন বলে জানতে পেরেছেন তিনি।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে বলেন, মঙ্গলবার শ্যামা হক চৌধুরীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল। পরে ফলাফলে তার পজিটিভ আসে। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ক্ষমতার পালাবদলে পুশ ইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

মেয়র আরিফের স্ত্রী করোনায় আক্রান্ত

প্রকাশিত : ০৪:৩৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০