কুষ্টিয়ার কুমারখালীতে বজ্রপাতে ২জন নিহত হয়েছে। নিহতের মধ্যে রয়েছে ফারুক মন্ডল (৩০) ও শফি (৪৫)। এদের মধ্যে গরু চড়াতে গিয়ে ফারুক মন্ডল (৩০) নামের এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছে ।
৪ জুন বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৩ টার সময় কুমারখালী উপজেলার সাদিপুর ইউনিয়নের ঘোষপুর পদ্মার চড় এলাকায় হামিদুল মন্ডলের ছেলে ফারুক মন্ডল গরু চড়াতে গিয়ে নিহত হয়। অপরজন নন্দলালপুর ইউনিয়নের সদরপুর গ্রামের শফি ।
বজ্রপাতে নিহত হবার বিষয়টি সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন নিশ্চিত করেছেন।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















