১২:০০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ চান কুম্বলে

অনিল কুম্বলে

করোনাভাইরাস এই মুহূর্তে বড় হুমকি। এরই সঙ্গে যদি যোগ হয় ইনজুরি, সেটা খুবই দুর্ভোগের হবে তা বলার অপেক্ষা রাখে না। ভারতের সাবেক তারকা এবং আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলে অবশ্য বাতলে দিয়েছেন এই সমস্যা থেকে উত্তরণের উপায়।

তার মতে টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ হতে পারে ইনজুরি থেকে বাঁচার মোক্ষম উপায়। ‘আমি জানি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্ভাব্য টেস্ট সিরিজ ঘোষণা করেছে ইংল্যান্ড, সেটি নির্ভর করছে সরকারের অনুমতি পাওয়ার ওপর। হঠাৎ করে টেস্ট খেলতে হলে ক্রিকেটারদের শরীরকে মানিয়ে নিতে হবে। ম্যাচ পরিস্থিতিতে সবকিছুই সেকেন্ডের ভগ্নাংশ সময়ের মধ্যে করতে হয়। তাই গুরুত্বপূর্ণ যে, টেস্ট খেলার আগে সম্ভবত কিছু প্রস্তুতি ম্যাচ রাখা।‘

দুই ভেন্যুতে তিন টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড-উইন্ডিজ। এজবাস্টনকে রাখা হয়েছে অনুশীলন ভেন্যু হিসেবে। তবে ম্যাচের আগে কোনো প্রস্তুতি ম্যাচই রাখেনি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। কুম্বলে এখন প্রস্তুতি ম্যাচকে গুরুত্বপূর্ণ মনে করলেই সেটি হবার সম্ভাবনা খুবই কম। কারণ এই পরিস্থিতিতে হঠাৎ করে বাড়তি ঝামেলা নিতে চাইবে না সংশ্লিষ্ট বোর্ড।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই ফিরল ফুটবল

ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ চান কুম্বলে

প্রকাশিত : ০৮:৪২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০