০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

১৫ জুন চালু হচ্ছে চসিকের আইসোলেশন সেন্টার

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সার্বিক ব্যবস্থাপনায় নগরীর আগ্রাবাদ সিটি হলে প্রস্তুত হওয়া করোনা আইসোলেশন সেন্টার ১৫ জুন চালু করার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ উপলক্ষে রোববার (৭ জুন) দুপুরে চসিক সম্মেলন কক্ষে আইসোলেশন সেন্টারটি চালুকরণের চূড়ান্ত প্রস্ততি নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় চসিক মেয়র বলেন, চট্টগ্রামের পরিস্থিতি সামলাতে আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। মানুষের সেবা নিশ্চিত করতে সিটি হল আইসোলেশন সেন্টার আমাদের দ্রুত সময়ের মধ্যে চালু করতেই হবে। ইতোমধ্যে সেন্টারের প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী চসিক স্বাস্থ্য বিভাগ থেকে বণ্টন কাজ শেষ হয়েছে। শয্যা, অক্সিজেনসহ যাবতীয় সরঞ্জাম স্থাপন কাজ প্রায় শেষের পথে।

এসময় চসিকের প্রধান নির্বাহী সামসুদ্দোহা, বিএমএ চট্টগ্রাম শাখা সভাপতি অধ্যাপক মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা মো শফিকুল ইসলাম, জনস্বাস্থ্য গবেষক ডা সুশান্ত বড়ুয়া, ডা নাসিম ভুঁইয়া, চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, ডা. মো রবিউল করিম, ডা. মোহাম্মদ আলী, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ /ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

১৫ জুন চালু হচ্ছে চসিকের আইসোলেশন সেন্টার

প্রকাশিত : ০৪:২৮:১১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০