প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) কে ১০ কোটি টাকা অনুদান প্রদান করেছেন। আজ রবিবার (০৭ জুন) এ অনুদান প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিআরপিকে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন। যাতে এটি ভালোভাবে পরিচালিত হতে পারে এবং জনগণকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবাসহ অন্যান্য সেবা প্রদান করতে পারে।
১৯৭৯ সালের ১১ ডিসেম্বর ভ্যালেরি অ্যান টেইলর প্রতিষ্ঠিত সিআরপি পক্ষাঘাতগ্রস্ত প্রতিবন্ধীদের চিকিৎসা, প্রশিক্ষণ ও পুনর্বাসনের মাধ্যমে সমাজের মূলধারায় একীভূত করার জন্য কাজ করছে। প্রতিষ্ঠানটি দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরিতেও অবদান রাখছে। প্রতিবন্ধীতা ইস্যুতে জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে সিআরপি।
বিজনেস বাংলাদেশ/ আরিফ





















