প্রধানমন্ত্রী ঘোষিত সারা বাংলাদেশের মসজিদ গুলোর মত রাউজানের ৬’শ ১৭টি মসজিদও ৫ হাজার টাকা করে অনুদান গ্রহন করলেন মসজিদ সংশ্লিষ্ট সভাপতি, খতিব ও ইমামগন। রবিবার সকালে প্রধান অতিথি থেকে উপজেলা মাঠে মসজিদ কমিটির সভাপতি ও খতিব ইমামদের উপস্থিতিতে এসব নগদ অনুদান তাদের হাতে তুলে দেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
এতে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। তিনি জানান, সর্বমোট ৩০ লক্ষ ৮৫ হাজার টাকা প্রদান করা হয় রাউজানের ৬১৭টি মসজিদে। এসময় সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















