০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ৪ হাজার ছাড়াল

চট্টগ্রামে প্রাণসংহারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্ত হওয়া ১০৬ জনসহ চট্টগ্রামে এখন করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৭৩ জনে।

রবিবার চট্টগ্রামের তিনটি ও কক্সবাজারের একটি ল্যাবে মোট ৬১৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১০৬ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। তাদের মধ্যে চট্টগ্রাম মহানগরীতে ৫৫ জন ও বিভিন্ন উপজেলায় ৫১ জনের করোনা পজিটিভ আসে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জানিয়েছেন, চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা হয়েছে ২৮৭টি। এতে ৪২ জনের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে মহানগরী এলাকার ১৪ ও উপজেলা পর্যায়ের আছেন ২৮ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ১৫১ নমুনা পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে ৪১ জনের। এরা সবাই চট্টগ্রাম মহানগরীর বাসিন্দা।

সিভাসু ল্যাবে ১৪৮টি নমুনা পরীক্ষা করে ২০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এরা সবাই চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা। আর কক্সাবাজার মেডিকেল কলেজের ল্যাবে চট্টগ্রামের ৩০টি নমুনায় তিন জনের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে। এরা বিভিন্ন উপজেলার বাসিন্দা।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম তিনজনের শরীরে করোনা শনাক্ত হলেও চট্টগ্রামে প্রথম করোনা শনাক্ত হয় ৩ এপ্রিল। এরপর থেকে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তেই আছে। এখন পর্যন্ত প্রাণসংহারি ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ১০:৩২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০