০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

গাংনীর সেই ছাদের আলী বিশ্বাসকে প্রধান মন্ত্রী দিলেন ২ লক্ষ টাকার অনুদান

বিএনপি জামায়াতের ক্যাডারদের হাতে নির্যাতনের শিকার গাংনী উপজেলার তেরাইল গ্রামের সেই ছাদের আলী বিশ্বাসকে দুই লক্ষ টাকা অনুদান দিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার বিকালের দিকে মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন ছাদের আলী বিশ্বাসের বাড়িতে গিয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে প্রধান মন্ত্রীর দেওয়া অনুদানের চেক তুলে দেন।

অনুদানের চেক পেয়ে আশিতপর বৃদ্ধ ছাদের আলী বিশ্বাস প্রধান মন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু জীবন কামনা করে বলেছেন, মনে পড়ছে সেই দিনকার কথা। তখন তিনি (বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা)আমাকে বক্ষব্যাধি হাসপাতালে দেখতে যান এবং আমার বুকের হাড়ভাঙ্গা দেখে হাউমাউ করে কেঁদে ফেলেন।তিনি সেইদিন বলেছিলেন আমি কোনদিন ক্ষমতায় গেলে আপনাকে মনে থাকবে। সত্যিই মানবতার মা শেখ হাসিনা আমাকে মনে রেখেছেন। আর আমার জন্য অনুদান দিয়েছেন দুই লক্ষ টাকা। আল্লাহ যেনো উনাকে এদেশের খেদমত করার জন্য শত বছর আয়ূ দেন।

এসময় মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেন, বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনা। কোন কিছুই তার চোখ এড়িয়ে যায় না। প্রধান মন্ত্রী শেখ হাসিনা সেই সময় তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। তার চিকিৎসার খোঁজ খবর নেন। আজকে আবার তার জন্য উপহার সরুপ দুই লক্ষ টাকার চেক প্রদান করা হলো।

উল্লেখ্য, ২০০১ সাল পহেলা অক্টোবর, জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন ভোর বেলা বিএনপি এবং জামাত ক্যাডাররা তার বাড়িতে হামলা চালিয়ে নির্মমভাবে ছাদের আলী বিশ্বাসের বুকের একটি হাড় ভেঙে দেয়।  তৎকালীন সময়ে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

গাংনীর সেই ছাদের আলী বিশ্বাসকে প্রধান মন্ত্রী দিলেন ২ লক্ষ টাকার অনুদান

প্রকাশিত : ০৮:৫৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০