১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

করোনায় ইমপালস হাসপাতালের চিকিৎসকের মৃত্যু

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বেসরকারি ইমপালস হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিওলজি) অধ্যাপক ডা. জলিলুর রহমান খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ মঙ্গলবার (০৯ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ইমপালস হাসপাতালের কর্মকর্তা খাদিজা ঝুমা গণমাধ্যমকে বলেন, অধ্যাপক জলিলুর রহমান করোনায় আক্রান্ত হয়ে গত ১০ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থা খারাপ হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়, কিন্তু আজ তিনি চলে গেলেন।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিস (এফডিএসআর) জানিয়েছে, এখনও পর্যন্ত দেশে কোভিড-১৯ পজিটিভ ও উপসর্গ নিয়ে ২৮ জন চিকিৎসক মারা গেছেন।

বিজনেস বাংলাদেশ / শেখ

জনপ্রিয়

জুনিয়র বৃত্তি পরীক্ষায় এ. কে. স্কুল অ্যান্ড কলেজের ১০২ শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য

করোনায় ইমপালস হাসপাতালের চিকিৎসকের মৃত্যু

প্রকাশিত : ০৯:৪২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০