০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

ভক্তদের জন্য রজনীকান্তের পরামর্শ

রজনীকান্ত

সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশে সুপারস্টার রজনীকান্তের লেখা একটি চিঠির ছবি ঘুরে বেড়াচ্ছে। চিঠিতে রজনীকান্ত ভক্তদের অনুরোধ করেছেন, তারা যেন পরিবারের চাহিদাগুলোকে প্রাধান্য দেন এইসময়য়ে। সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষকে ত্রাণ দেয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।

করোনা সংক্রমণ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ লক্ষ টাকা অনুদান দিয়েছেন রজনীকান্ত। এছাড়াও তিনি তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত দৈনিক পারিশ্রমিকে কাজ করা শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন। এক হাজার পরিবারের খাবারের দায়িত্ব নিয়েছেন তিনি। লকডাউনে তাদের ঘরে পৌঁছে দিচ্ছেন রেশন।

রজনীকান্তকে সর্বশেষ দেখা গেছে ‘দরবার’ সিনেমা। তাকে এরপর দেখা যাবে সিরুথাই শিবার পরিচালনায় ‘আন্নাথে’ সিনেমায়। এই সিনেমার ব্যাপারে কোনো তথ্য জানাননি সিনেমা সংশ্লিষ্টরা। তবে শোনা যাচ্ছে গ্রামের গল্প নিয়ে তৈরি হবে এই ছবি। করোনাভাইরাসের কারণে ছবি শুটিং আপাতত বন্ধ আছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

ভক্তদের জন্য রজনীকান্তের পরামর্শ

প্রকাশিত : ০৫:১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০