০৯:২১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

শেরপুরে বিলের পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

শেরপুর শ্রীবরদীতে বিলের পানিতে ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ১২ জুন শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার ভেলুয়া ইউনিয়নের শিমূলচড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত জোসনা খাতুন (১২) ভেলুয়া ইউনিয়নের শিমূলচড়া গ্রামের হাছেন আলীর কন্যা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে জোসনা ও তার খেলার সাথীরা মিলে বাড়ির পাশের ডুবা ডাঙ্গা বিলে গোসল করতে যায়। পরে জোসনা বিলের পানিতে ডুবে গেলে জোসনার খেলার সাথীরা বাড়িতে গিয়ে খবর দিলে বাড়ির লোকজন বিলের পানি থেকে জোসনাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার জোসনাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, এ বিষয়ে নিহতর মা আয়শা বেগম বাদী হয়ে শ্রীবরদী থানায় অপমৃত্য মামলা দায়ের করেছে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ
ট্যাগ :
জনপ্রিয়

শেরপুরে বিলের পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

প্রকাশিত : ০৪:২২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০